Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

ঢাকার দুই সিটিতে ভোট গ্রহণ চলছে

বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঢাকার দুই সিটি নির্বাচনে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা উত্তরে মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হচ্ছে। উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ আর সংরক্ষিত ওয়ার্ডে লড়ছেন ৪৫ জন। মোট কেন্দ্র ১ হাজার ২শ ৯৫টি। ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।

দক্ষিণে ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১২৫ আর সংরক্ষিত কাউন্সিলর ২৪ জন। ভোট কেন্দ্র ২৩৫টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে রয়েছে ১৯ থেকে ২৩ জন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button