Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

ঢামেকের মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে একটি মেয়ে নবজাতক উদ্ধার করা হয়েছে। মেয়ে নবজাতকটির বয়স এক দিন।

আজ রোববার সকাল ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫০২ নম্বর রুমের বাথরুম থেকে নবজাতকটি উদ্ধার করে ২১১ নম্বর রুমে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নতুন ভবনের ৫০২ নম্বর রুমের বাথরুমে কে কারা একটি নবজাতক ফেলে রেখে যায়। এ সময় অন্য রোগীর আত্মীয়-স্বজনরা বাথরুমে গিয়ে নবজাতকটি দেখতে পেয়ে খবর দেয়।

পরে নবজাতকটিকে উদ্ধার করে ২১১ রুমে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাটিভি/রাজ 

সংশ্লিষ্ট খবর

Back to top button