
রাজবাড়ীর দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে সকাল ৯টার পর থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে কয়েক শত যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও শতশত যাত্রীরা।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসির সহকারী ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান,ভোর সাড়ে ৪টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সকাল ৯টা ২০ মিনিটের সময় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়েছে। এরই মধ্যে মাঝনদীতে আটক পড়া ৬টি ফেরি ঘাটে ভিড়েছে বলেও জানান তিনি।
বাংলাটিভি/রাজ



