Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

গাছ চাপায় নিহত তরুণী

রাজধানীর শিশু একাডেমি সংলগ্ন দোয়েল চত্বরের পাশে গাছ চাপায় মিতু ঘোষ (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার ওপর গাছটি ভেঙে পড়লে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ওই তরুণী মারা যান।

মারা যাওয়া তরুণীর নাম মিতু ঘোষ (২৫)। তিনি ধন রঞ্জন ঘোষ (৩০) নামে এক তরুণের সঙ্গে রিকশায় যাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন। দুজনের বিয়ের কথা ছিল।

আহতরা হলেন, খোরশেদ আলম (৫৫), তাঁর স্ত্রী সেলিনা আলম (৩৫), মেয়ে সেহরিন আলম (১৮) সাজরিন আলম (১০) ও স্বপ্না (৩) নামে এক কন্যাশিশু। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। আহত অপরজন হলেন পথচারী মহসিন (২৮)। তাঁরা সবাই ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,নিহত ওই তরুণীর লাশ মর্গে রাখা হয়েছে। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button