Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধদুর্ঘটনা

৩৮টি মরদেহ শনাক্তের পর স্বজনের কাছে হস্তান্তর

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮টি মরদেহ শনাক্ত করে স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, দুপুর সোয়া দুইটার দিকে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। যাদের লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেয়া হচ্ছে।

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার মো. ইমরুল হাসান, মর্গে থাকা ৬৭টি লাশের মধ্যে ৩৮টি লাশ নিহতদের স্বজনরা শনাক্ত করেছেন। লাশের সাথে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে স্বজনদের প্রদান করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টা এলাকার কয়েকটি ভবনে লাগা আগুন সকালে নেভানোর পর ৭০টি লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button